চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষের বিনিময়ে শাহরুখপুত্রকে ছেড়েছিলেন? যা বললেন সমীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২৬
বিনোদন
A A

মাদক মামলায় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মুক্তি দিতে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

গত সোমবার (২৩ মার্চ) মুম্বাই হাই কোর্টে এই মামলার শুনানিতে তিনি দাবি করেন, শাহরুখ খানের কাছ থেকে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি।

২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ের একটি প্রমোদতরি (ক্রুজ শিপ) থেকে মাদকসহ আরিয়ান খানকে গ্রেপ্তারের ঘটনায় ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

Banglabid

পরবর্তীতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) অভিযোগ করে, আরিয়ানকে মামলা থেকে বাঁচাতে সমীর ওয়াংখেড়ে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন, যা পরে ১৮ কোটিতে রফা হয়েছিল। এই আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালে সমীরের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।

আদালতে শুনানির সময় সমীর ওয়াংখেড়ের আইনজীবী যুক্তি দেন, এনসিবির কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল এবং আইন মেনেই আরিয়ানসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সিবিআইয়ের কাছে ঘুষ নেওয়ার কোনো যথাযথ প্রমাণ নেই দাবি করে মামলাটি খারিজের আবেদনও জানান তিনি।

এই মামলার কারণে আরিয়ান খানকে এক মাস জেলে কাটাতে হয়েছিল। যদিও পরবর্তীতে উপযুক্ত প্রমাণের অভাবে আরিয়ানকে নির্দোষ ঘোষণা করা হয়। বর্তমানে তিনি পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতি মামলার শুনানি এখনো চলমান রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড বাদশাশাহরুখ খানসমীর ওয়াংখেড়
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

আগস্ট ১২, ২০২৬

লিটন ফিরছেন? শান্ত বললেন…

আগস্ট ১২, ২০২৬

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT