বিনোদন

মার্কিন সংগীতশিল্পী স্যাম মুর মারা গেছেন

বিখ্যাত গায়ক স্যাম মুর পারফর্মিং করছেন, হাত উঁচু করে দর্শকদের আহ্বান।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিখ্যাত গায়ক স্যাম মুর একটি কনসার্টে পারফর্ম করছেন, তিনি একটি মাইক্রোফোন ধরে আছেন এবং হাত উঁচু করে দর্শকদের উৎসাহিত করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মারা গেছেন ‘সোল ম্যান’খ্যাত মার্কিন সংগীতশিল্পী স্যাম মুর। শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

স্যাম মুরের মুখপাত্র জেরেমি ওয়েস্টবি জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন স্যাম মুর। গত শুক্রবার সকালে কোরাল গ্যাবলসে মারা যান তিনি। তবে এর চেয়ে বেশি কিছু জানাননি জেরেমি।

‘হোল্ড অন, আই অ্যাম কামিং’খ্যাত এই গায়ক ষাটের দশকে আরেক গায়ক ডেভের সঙ্গে গান গাইতেন। সংগীতাঙ্গনে তারা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন এই জুটি। ৩৭ বছর আগে ডেভ মারা যাওয়ার পর তাদের জুটি ভেঙে যায়।

১৯৩৫ সালে মিয়ামিতে জন্মগ্রহণ করেন স্যাম। চার্চে সংগীত চর্চা করতেন। স্যাম মুর এবং ডেভ উভয়ই অভিজ্ঞ গসপেল সংগীত গায়ক ছিলেন। পরে গানকে পেশা হিসেবে বেছে নেন। ষাটের দশকে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তারা। গানের বাইরে রাজনীতিতে যুক্ত ছিলেন স্যাম। ১৯৯৬ সালের নির্বাচনে রিপাবলিকান বব ডলের জন্য গানও লিখেছিলেন স্যাম।

বিষয়:মার্কিন সংগীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…