বিনোদন

বড়দিনে চলে গেলেন হলিউড অভিনেতা কামার ডি লস

দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়ছিলেন অভিনেতা

হলিউড অভিনেতা কামার ডি লসের ছবি, গা dark ় পোশাক পরা, পেছনে সাদা দেয়াল।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনে চলে গেলেন হলিউড অভিনেতা কামার ডি লস, ছবিতে তার মুখাবয়ব ও পোশাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় হলিউড অভিনেতা কামার ডি লস আর নেই। রবিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত্যু হয়েছে তার। অভিনেতার বয়স হয়েছিল ৫৬ বছর।

ভ্যারাইটির সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়ছিলেন অভিনেতা। তবে অসুস্থতার কারণে কাজ থেমে থাকেনি তার। মৃত্যুর আগে তিনি ‘অল অ্যামেরিকান’ শো-এর কাজ করছিলেন। হুলুর সিরিজ ‘ওয়াশিংটন ব্ল্যাক’ এবং মার্ভেলের ‘ডেয়ারডেভিল’ সিরিজের কিছু কাজও করে গেছেন তিনি।

কামার ডি লস এবিসির ‘ওয়ান লাইফ টু লিভ’-এ পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। তিনি জনপ্রিয় ভিডিও গেম ‘কল অব ডিউটি’র ভিলেন ‘রাউল মেনেনডেজ’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন।

অ্যাঞ্জেলিনা জোলির ‘সল্ট’ ছবিতে তিনি ছিলেন সিক্রেট সার্ভিস এজেন্ট। অলিভার স্টোনের ‘নিক্সন’-এ ছিলেন তিনি। এছাড়াও ‘দ্য সেল’ ছবিতে তাকে দেখা গেছে জেনিফার লোপেজের সঙ্গে।

সূত্র: এনডিটিভি

বিষয়:ক্যানসার বড়দিন হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…