‘বিগ বস ওটিটি ২’-র প্রিমিয়ারে বেশ খোস মেজাজে দেখা গেছে সালমানকে। রসিকতা করে সালমান বলেছেন, শাহরুখ এবং আমির সেকেলে হলেও, তিনি মোটেই তা নন।
এই শোয়ের প্রথম দিনের পর্বে এবারের অন্যতম প্রতিযোগী জিয়া শঙ্কর স্টেজে এসেই সালমানকে সেকেলে বলেন। আর এটা শুনেই মজা করে উত্তর দেন তার দুই বন্ধু আমির এবং শাহরুখ সেকেলে হতে পারেন কিন্তু তিনি নন।
বলিউডে মাত্র কয়েক বছরের ব্যবধানে পা রেখেছিলেন শাহরুখ, আমির ও সালমান। সময়ের সাথে সাথে তিন খানই নিজেদের প্রমাণ করেছেন। বিশ্বজুড়ে তাদের ভক্ত। বলিউডে রাজত্ব করছেন তারা। তবে একে অপরকে প্রতিযোগী মনে করেন না তারা। তাদের মাঝে আছে ভালো বন্ধুত্ব।
১৯৮৫ সালে ‘হোলি’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন আমির। সালমান খান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’র মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘দিওয়ানা’ ছবির হাত ধরে ১৯৯২ সালে সিনেমা জগতে পা রাখেন শাহরুখ।
১৭ জুন থেকে শুরু হল ‘বিগ বস ওটিটি ২’। ওটিটি মাধ্যমে আলাদা করে চালু হয়েছে শো-টি। ‘বিগ বস ওটিটি ১’-এর সঞ্চালক ছিলেন করণ জোহর।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা








