বিনোদন

‘বিয়েটা সত্যি’, নিশ্চিত করে আরও যা বললেন সালমান

খুশি দম্পতি বিবাহের অনুষ্ঠানে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি দম্পতি বিবাহের অনুষ্ঠানে হাসিমুখে ছবি, যেখানে তারা পরস্পরের সাথে আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

তারকা ইউটিউবার, অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। খবরটি নিজেই জানিয়েছেন তিনি। তবুও অনেকেই মনে করছেন, সালমান বিয়ে নিয়ে মজা করছেন!

তারই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সালমান নিজেই বললেন, তিনি ৩০ এপ্রিল বাড়ির পাশের মসজিদে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম দিশা ইসলাম।

নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম ও ফেসবুক স্টোরিতে স্ত্রীকে জড়িয়ে ধরে দুটি ছবি পোস্ট করেন সালমান। সেখানে তিনি বলেন, ‘আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব।’

পোস্টের শুরুতে সালমান লেখেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েটা সত্যি। আমার বাড়ির পাশের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি।

“নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন খুবই ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সহজ রাখতে চেয়েছি।”

মঙ্গলবার দুপুরে সালমান তার ফেসবুকে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। তারপর কোনো সংবাদমাধ্যমের ফোন ধরছিলেন না। নেটিজেনরা অনেকেই মনে করছিলেন, হয়তো অতীতের মতো কোনো পণ্যের প্রমোশনের মার্কেটিং করছেন সালমান!

এমন দ্বন্দ্বের মধ্যেই সালমান জানান, এই মুহূর্তে বিনয়ের সঙ্গে মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাইছি। এছাড়া যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা মানুষের সুখের মুহূর্তে পাশে দাঁড়াতে পারে না। সবাইকে ধন্যবাদ।

বিষয়:অভিনয় ইউটিউব দিশা ইসলাম নাটক বিয়ে সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…