চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবুধাবিতে যে কারণে একসঙ্গে শাহরুখ-সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ন ২৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

বলিউডে শাহরুখ ও সালমান এক হওয়া মানেই নতুন কোন ধামাকা। সম্প্রতি প্রায়ই এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই দিল্লির এক বিয়েতে একসঙ্গে দেখা যায় তাদের। গত মাসে সৌদি আরবের জয় ফোরামেও একসঙ্গে ছিলেন দুজন। আর এবার আবুধাবিতে একসঙ্গে দুই খান।

দুই তারকা একসঙ্গে যোগ দিয়েছিলেন আবুধাবির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভিআইপি উদ্বোধনী অনুষ্ঠানে। জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার দুই দিন আগে মিউজিয়ামের বিশেষ সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় একসঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ ও সালমান।

অনুষ্ঠানে সালমান খান পরেছিলেন ধূসর রঙের স্যুট, আর শাহরুখ খান সাদা শার্টের ওপর কালো ব্লেজার। দুই খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবিতে বসবাসকারী বৈশ্বিক টিভি আইকন স্টিভ হার্ভে, ‘মিথবাস্টারস’ খ্যাত ডিজাইনার অ্যাডাম স্যাভেজ, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ তারকা ডেভিড আইঅ্যাকনো ও অড্রিনা মিরান্ডা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্বের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা।

শাহরুখ ও সালমানসহ অতিথিরা ঘুরে দেখেছেন জাদুঘর চমকপ্রদ ইমারসিভ ডিসপ্লে, যা প্রাকৃতিক ইতিহাসকে জীবন্ত করে তোলে। সেখানে ছিল ৬৭ মিলিয়ন বছর আগের টিরেক্সের জীবাশ্ম কঙ্কাল, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সেরা সংরক্ষিত নমুনার একটি। এই জাদুঘরটি সাত মিলিয়ন বছরের প্রাকৃতিক ইতিহাস তুলে ধরেছে, বিশেষ করে আরব উপদ্বীপের পরিবর্তিত ভূপ্রকৃতি ও সেখানে একসময় বসবাসকারী বিলুপ্ত প্রাণীদের গল্প।

সালমান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে তার ‘দাবাং ট্যুর’–এর অংশ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন আগে থেকেই। অন্যদিকে শাহরুখ মিউজিয়ামের বিশেষ উদ্বোধনী আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন। ভক্তরা দুই খানকে একসঙ্গে দেছে দারুণ উচ্ছ্বসিত। আবার অনেকেই মজা করে বলছেন, ইদানীং শাহরুখকে গৌরীর চেয়ে সালমানের সঙ্গে বেশি দেখছি। – সিনেমা এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবিন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারা অব্যাহত রাখতে বাংলা সিনেমা প্রদর্শিত

এপ্রিল ১০, ২০২৬

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

এপ্রিল ১০, ২০২৬

যুক্তরাজ্যে বাড়ছে জ্বালানি খরচ: ট্রাম্পের ওপর বিরক্ত স্টারমার

এপ্রিল ১০, ২০২৬

‘প্রেশার কুকার’ নিয়ে লন্ডন যাচ্ছেন রাফী

এপ্রিল ১০, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে: অ্যার্টনি জেনারেল

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT