চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের খামারবাড়িতে অচেনা তরুণী, খুনের নতুন টোপ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৪
বিনোদন
A A
খামারবাড়িতে কাজ করতে থাকা যুবক, ধানক্ষেতের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নিরাপত্তার জন্য বর্তমানে প্যানভেল খামারবাড়িতে থাকছেন সালমান। সেখানেই সম্প্রতি এক অচেনা তরুণী হাজির হয়েছিলেন। নাছোড়বান্দা যুবতীর দাবী, সালমানকে বিয়ে না করে তিনি কিছুতেই প্যানভেল ছেড়ে যাবেন না। খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা এসে সেই তরুণীকে পুলিশের হাতে তুলে দেন। সকলের মনে সন্দেহ, এটা কি সালমানকে হত্যা করার নতুন কৌশল?

রবিবার অবশ্য সালমান তার খামারবাড়িতে ছিলেন না। ফলে, ঘটনা বড় আকার ধারণ করার আগেই স্থানীয়রা সামলে ফেলেন। ওই তরুণীর দাবি, তিনি সালমান খানের অন্ধ ভক্ত। অনেক দিনের স্বপ্ন, সালমানকে বিয়ে করবেন। তিনি ‘বিয়িং সালমান’ গ্রুপের সমর্থক। স্বপ্নপূরণ করতেই তার প্যানভেলে আসা। নিজের ইচ্ছা পূরণ না করে যাবেন না।

খামারবাড়িতে ঢুকতে না পেরে তিনি নাকি বাড়ির সামনেই বসে পড়েন। হট্টগোল শুরু করে দেন। এরপরেই স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় প্যানভেল তালুকা থানায়। সেখান থেকে ওই যুবতীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেয়া হয়। সেখানেই তার কাউন্সেলিং হবে।

কৃষ্ণসার হরিণ হত্যার পরেই বিষ্ণোইয়ের নিশানায় সালমান। এখনও পর্যন্ত তাকে একের পর এক খুনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্প্রতি, মু্ম্বাই পুলিশ জানিয়েছে, প্যানভেল খামারবাড়িতেই তাকে হত্যার নতুন ছক কষেছিলেন বিষ্ণোই। এই তরুণীও একই চক্রের সদস্য কিনা, তা বের করা হবে তদন্তের মাধ্যমে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: প্যানভেলবিষ্ণোইসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুপার ওভারে জিতে বিশ্বকাপ মিশন শুরু নামিবিয়ার

পরবর্তী

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যা বলছেন বাবর

পরবর্তী
ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা ম্যাচের আগে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যা বলছেন বাবর

বাংলাদেশের কবি নজরুল ইসলামের স্মরণে বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে আয়োজন হচ্ছে ২০তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT