বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামের একটি সিরিজ পরিচালনার মাধ্যমে বলিউডে পা রাখছেন। ছবির কাস্টেরও রয়েছে দারুণ চমক। ছবিতে শাহরুখ, লক্ষ, রণবীর কাপুর, করণ জোহর, রণবীর সিং, ববি দেওল এবং র্যাপার বাদশাহ সহ অনেক তারকাকেই দেখা যাবে অতিথি চরিত্রে। এবার শোনা গেল, সালমানের নামও যুক্ত হয়েছে এই তালিকায়।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সালমান নিজের অংশের শুটিংও শেষ করে ফেলেছেন। সালমান এবং শাহরুখ খানকে একসঙ্গে পর্দায় দেখা যাবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আরিয়ানের নতুন পথ চলায় দুই অভিনেতার ক্যামিও যে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য।
সালমানের সঙ্গে শাহরুখ এবং তার পরিবারের সম্পর্ক খুবই ভাল। মাদক মামলায় আরিয়ান গ্রেপ্তার হওয়ার পরেও শাহরুখ ও তার পরিবারের পাশে সালমান ছিলেন ছায়ার মতো। তাই আরিয়ানের প্রথম ছবিতে তার পাশে থেকে সালমান যে তাকে সমর্থন করবেন তা খুবই স্বাভাবিক।
‘স্টারডম’ ওয়েব সিরিজটিতে থাকবে মোট ৬ টি এপিসোড। আর সিরিজটি প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ।
সূত্র: পিঙ্কভিলা







