চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ফ্রেমে পাঠান-টাইগার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

সালমান খানের জন্মদিন আজ। ৫৭ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেতা। আর সেই উপলক্ষে পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে আনন্দে মেতে উঠলেন তিনি। অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই শাহরুখ ও সালমান ধরা দিলেন এক ফ্রেমে।

সালমান ও শাহরুখ দুইজনই পরেছেন কালো পোশাক। দুই তারকার ছবি দেখে অনেক ভক্তই মন্তব্য করেছেন ‘পাঠান-টাইগার একসঙ্গে।’

শাহরুখ খান যখন পার্টিতে ঢুকেছেন তখন পাপারাজ্জিদের এড়িয়ে গিয়েছিলেন। তবে ফেরার সময় সালমানের সঙ্গে বাইরে দাঁড়িয়ে একাধিক ছবি তুলেছেন অভিনেতা। ছবির পাশাপাশি বিশেষ এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দুই তারকাকে হ্যান্ডশেক করতে, এমনকি আলিঙ্গন করতেও দেখা যায়।

Banglabid

সালমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টির দায়িত্বে ছিলেন সালমানের বোন অর্পিতা খান শর্মা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। তাদের মাঝে শাহরুখ ছাড়াও ছিলেন কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, পুলকিত সম্রাট সহ অনেকেই।

কিছুদিনের পরেই শাহরুখের নতুন ছবি ‘পাঠান’ মুক্তি পেতে চলেছে। এই ছবিতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। জানা গেছে ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। অন্যদিকে সালমানের ‘টাইগার থ্রি’তেও দেখা যাবে শাহরুখকে। তার আগেই সালমানের জন্মদিনে দুই সুপারস্টারকে একসঙ্গে দেখে দারুণ খুশি ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT