সালমান খানের কাছে সিনেমার ব্যবসার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো তার ভক্তরা। আর এই কথা একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন অভিনেতা। সম্প্রতি অভিনেতার পুরানো এক সাক্ষাতকারের ভিডিও ক্লিপ নতুন করে ভাইরাল হয়েছে রেডিইট-এ। সেখানেও অভিনেতার সেই চিন্তাধারার প্রতিফলনই পাওয়া গেছে।
ভিডিও ক্লিপে সালমানকে বলতে শোনা গেছে, ‘যদি আপনার কাছে বাড়তি অর্থ থাকে, তবেই শুধু সিনেমা দেখতে যাবেন। আমি হয়তো একমাত্র অভিনেতা যে এই কথাটি বলি। আমার কাছে ভক্তরা বেশি গুরুত্বপূর্ণ সিনেমার আয়ের থেকে।’
একই ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, ‘বাচ্চাদের যদি পরীক্ষা থাকে, তাহলে কীভাবে আশা করবেন যে পরিবার নিয়ে দর্শক সিনেমা দেখবেন? এটা কেমন কথা! আগে পড়তে হবে, হোমওয়ার্ক শেষ করতে হবে। এরপরে সিনেমা।’
অভিনেতা আরও বলেন, ‘নিজেদের বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য আমরা এমনভাবে প্রচারণা চালাই যে মানুষ প্রিয় তারকার ইগো রক্ষার খাতিরে এসে সিনেমা দেখে আমাদেরকে ইন্ডাস্ট্রির এক নম্বর বানায়।’
ভিডিওটি ভাইরাল হতে নেটিজেনরা সালমানের প্রশংসায় ভরে তোলেন কমেন্ট বক্স। এক ভক্ত লিখেছেন, ‘তিনি যা বলেছেন ঠিক বলেছেন। তিনি আমাদের অনুপ্রেরণা।’ আরেকজন লিখেছেন, ‘এরকম সত্য শুধু সালমানই বলতে পারেন।’
Salman says that film should be the last priority for general audience.
by u/AdUnlikely8132 in BollyBlindsNGossip
সূত্র: কইমই







