চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে বড় সিদ্ধান্ত নিলেন সালমান 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি, সিনেমার জন্য জনপ্রিয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া জঙ্গি হামলার বিরুদ্ধে সরব হয়েছে ভারতসহ গোটা বিশ্বের মানুষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছেন বহু তারকা। এবার এই ঘটনার নিন্দায় লন্ডন সফর বাতিল করার সিদ্ধান্ত নিলেন সালমান খান।

সোমবার ইনস্টাগ্রামে করা একটি পোস্টের মাধ্যমে আগামী মে মাসে নির্ধারিত হওয়া ‘দ্যা বলিউড বিগ ওয়ান শো’ সম্পর্কে একটি আপডেট শেয়ার করেন তিনি। অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন ভাইজান, যেখানে বড় বড় করে লেখা রয়েছে ‘স্থগিত’।

ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডনে নির্ধারিত ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’

Banglabid

ক্যাপশনে আরও লেখা ছিল, ‘আমরা বুঝতে পারছি আমাদের ভক্তরা এই অনুষ্ঠানের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, কিন্তু আমরা মনে করি এই শোকের সময়ে এই সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। আমাদের এই সিদ্ধান্তের ফলে যদি কোন হতাশা বা অসুবিধা সৃষ্টি হয় তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অনুষ্ঠানের নতুন তারিখ শিগগির ঘোষণা করা হবে।’

শুধু সালমান খান নয়, আয়োজকদের তরফ থেকেও একটি পোস্ট করা হয় যেখানে লেখা রয়েছে, ‘সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, তার বিবেচনা করে আমরা এই অনুষ্ঠানের সময় পুনঃনির্ধারণের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। শিল্পী থেকে দর্শক, সকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া। খুব শিগগির ক্রেতারা টিকিটের দাম ফেরত পেয়ে যাবেন।’

লন্ডনে যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেখানে সালমান ছাড়াও পারফর্ম করার কথা ছিল বরুণ ধাওয়ান, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি স্যানন, সুনীল গ্রোভারের মতো তারকাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর হত্যাকাণ্ডকৃতি স্যাননটাইগার শ্রফবরুণ ধাওয়ানমাধুরী দীক্ষিতসারা আলি খানসালমান খানসুনীল গ্রোভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক সেশন অবিচ্ছিন্ন থেকে বিরতিতে উইলিয়ামস-ওয়েলচ

পরবর্তী

ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা, প্রতিক্রিয়ায় যা বললেন ফারুকী

পরবর্তী
ফারুকী ইরেশের বিরুদ্ধে মামলা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা, প্রতিক্রিয়ায় যা বললেন ফারুকী

বজ্রপাতের সময় আকাশে ঝলমলে আলো ও বজ্রধ্বনি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, কয়েকজন আহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT