বিনোদন

শুটিং শেষ ‘কিসি কা ভাই কিসি কি জান’র, জানালেন সালমান

সালমান খান শুটিং সেটে, দর্শকদের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান একটি শুটিং সেটে দাঁড়িয়ে আছেন, তার পাশে অনেকে দর্শক ও কলাকুশলী।. Channel i News – চ্যানেল আই নিউজ

সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর শুটিং শেষ। শনিবার টুইটারে অভিনেতা নিজেই জানিয়েছেন এই খবর। সাথে শেয়ার করেছেন নতুন একটি ছবি।

শুটিং এর কাজ শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে ছবির। টুইটারে সালমান লিখেছেন, ‘শুটিং শেষ। কিসি কা ভাই কিসি কি জান ২০২৩ সালে ঈদে আসছে।’

সালমানের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে কালো জ্যাকেট পরে আছেন অভিনেতা। বড় চুল-দাড়ি। চোখে কালো চশমা। পেছনে সহশিল্পীরা।

সালমানের নতুন এই লুক দিয়ে ভক্তদের মাঝে আলোচনা। অনেকেই সালমানের এই চটকদার লুক পছন্দ করেছেন। আবার কেউ কেউ বলছেন সালমানকে একেবারেই মানায়নি এই লুকে।

ফরহাদ সামজি পরিচালিত একটি অ্যাকশন-কমেডি সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এতে সালমানের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। ভক্ত-অনুরাগীদের সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে এই ছবি।

বিষয়:কিসি কা ভাই কিসি কি জান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…