চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার করণের ছবির প্রধান চরিত্রে সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

প্রথমবারের মতো করণ জোহরের ছবির প্রধান চরিত্র হিসেবে কাজ করতে চলেছেন সালমান খান। এর আগে ধর্ম প্রোডাকশনের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অতিথি চরিত্রে কাজ করেছিলেন সালমান। সালমান-করণের ‘দ্য বুল’-এর শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।

জানা গেছে ‘দ্য বুল’ মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে। ছবিটি পরিচালনা করবেন বিষ্ণুবর্ধন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এই থ্রিলার ঘরানার ছবিটি। সালমান অভিনয় করবেন আধাসামরিক বাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায়।

নির্মাতারা চেয়েছিলেন নভেম্বরে শুটিং শুরু করে ২০২৪-এর বড়দিনের ছুটিতে মুক্তি দিতে। কিন্তু সালমানের ব্যস্ততার কারণে ফেব্রুয়ারির আগে শুটিং শুরু করা সম্ভব হবে না।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবির চরিত্রের জন্য ওজন ঝড়ানো শুরু করেছেন সালমান। ছবির পোশাক ও ইউনিফর্ম তৈরির কাজও শুরু হয়েছে।

সালমানের অন্য ছবির তুলনায় এই ছবির অ্যাকশনও ভিন্নরকম হবে। ভিএফএক্সের বদলে ভালো মানের আর্ট ডিরেক্টর নেয়া হয়েছে।

‘দ্য বুল’ বিষ্ণুর দ্বিতীয় হিন্দি ছবি। এর আগে তার পরিচালিত ‘শেরশাহ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলো।

Reneta

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করণ জোহরবলিউডসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৫, ২০২৬

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT