চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় কেন এলেন সালমান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

মঙ্গলবার ভোরে কলকাতায় এসেছেন সালমান খান। আজ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে যোগ দিতেই কলকাতায় পা রাখলেন অভিনেতা।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সালমানকে দেখতে ভিড় জমান ভক্তরা। কলকাতা নামার পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সালমানকে। এসময় সালমান পরেছিলেন ফুল হাতা কালো টি-শার্ট ও নীল ট্রাউজার। অভিনেতার পাশে দেখা গেছে বাবুল সুপ্রিয়কে। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন সালমান।

বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সালমান।

একাধিকবার মৃত্যুর হুমকি পাওয়ায় সালমানের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এ দিন তাকে ঘিরে বিমানবন্দরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের সিকিউরিটি ডিরেক্টর। নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।

গত কয়েক বছরের মতো এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না শাহরুখ খান। এমনকি অমিতাভ বচ্চনও বছর অনুপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে এ বছর অনিল কাপুর, কমল হাসান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট ছাড়াও বহু তারকা যোগ দিতে আসছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT