চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের বাড়ির সামনে গুলিকাণ্ডে নয়া মোড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০১, মে ২০২৪
বিনোদন
A A

সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন জনের একজনের নাম অনুজ থাপন। পুলিশি হেফাজতে যিনি আত্মহত্যার চেষ্টা করেন। ভারতীয় সংবাদ মাধ্যম তার অবস্থা আশঙ্কাজন ছিলো বলেই জানিয়েছে।

বুধবার বিকেলে এবিপি আনন্দ, হিন্দুস্তান টাইমসের ব্রেকিং নিউজে জানা গেছে, আশঙ্কাজনক সেই অভিযুক্তের পুলিশি হেফাজতেই মৃত্যু হয়েছে।

গেল ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাড়ি গ্যালাক্সিকে লক্ষ্য করে গুলি তিন রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা। জানা যায় দুই ব্যক্তি বাইকে করে এসে সালমানের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশ এই গুলিকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুই অভিযুক্ত তিনবার পোশাক পরিবর্তন করেছিলেন যাতে পুলিশের চোখে ধরা না পড়ে।

পুলিশ আদালতকে জানিয়েছে, অভিযুক্ত তিনজনের কাছ থেকে ৪০টি গুলি পাওয়া গেছে। এমনকি সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর দায় সমাজমাধ্যমে নিয়েছিলেন লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল। ৪ মে পর্যন্ত এই মামলায় অভিযুক্ত তিনজন ভিকি গুপ্তা, সাগর পাল এবং অনুজ থাপনকে পুলিশি হেফাজতে রাখার কথা জানানো হয়েছিল। ১ মে তেই মৃত্যু হলো একজনের।

সালমানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ছিলেন তার পরিবারের সদস্য এবং অনুরাগীরা। তার ভাই আরবাজ খান সংবাদমাধ্যমকে একটি বিবৃতিতে জানান যে, তিনি এই ঘটনায় অবাক হয়েছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন। ঘটনার পর সালমান খানের সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বাড়িতে গিয়ে সন্ত্রাসবাদীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন একনাথ শিণ্ডে এবং সালমান খানের নিরাপত্তা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। –ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডভক্তসন্ত্রাসবাদীসালমানসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT