বিনোদন

দফায় দফায় হত্যার হুমকি, ঈদে ভক্তদের হাত নাড়াবেন সালমান?

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর স্মরণে ভক্তদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান শাহর স্মরণে ভক্তদের সমাবেশ, যেখানে তিনি হাত নাড়ছেন এবং অনেকে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবছরই সালমান ভক্তরা মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিচে ভিড় করেন প্রিয় তারকাকে এক নজর দেখার আশায়। চার বছর পর ঈদের এবার মুক্তি পাচ্ছে সালমানের ছবি। তাই সালমানকে ঘিরে ভক্তদের উত্তেজনা আরও বেশি এবছর ঈদে। কিন্তু এবার কি ঈদে ভক্তদের দেখা দিতে পারবেন অভিনেতা?

বলিউডের সুপারস্টার সালমান খান দফায় দফায় হত্যার হুমকি পেয়েই যাচ্ছেন। আর এ জন্য নিজের নিরাপত্তার ঝুঁকি এড়িয়ে যেতে বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। নিজ বাসার সামনে বসিয়েছেন অতিরিক্ত পুলিশ।

সম্প্রতি কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সর্বশেষ ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর ১০ এপ্রিল মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন কল আসে। এ সময় হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন, ৩০ এপ্রিল বলিউডের অভিনেতা সালমান খানকে হত্যা করা হবে। এত হুমকি পাওয়ায় পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।

নিরাপত্তার খাতিরে সালমান ভক্তদের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সালমানকে বলা হয়েছে সব ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান, ভক্তদের সঙ্গে সংযোগ এড়িয়ে চলতে।

গত বছর ঈদুল আজহায় নিরাপত্তার কারণে ভক্তদের দেখা দেননি সালমান। ধারণা করা হচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এবারও। শূন্য হাতে ফিরতে হতে পারে সালমানের হাজার হাজার ভক্তকে।

বিষয়:সালমান খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…