বিনোদন

সালমানের ঈদের ছবির নতুন পোস্টার প্রকাশ্যে, ভক্তরা বললেন ‘ব্লকবাস্টার’

সালমানের ঈদের ছবির নতুন পোস্টার, ভক্তরা বললেন 'ব্লকবাস্টার'. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের ঈদের ছবির নতুন পোস্টার, যেখানে তিনি sunglasses পরা ও গম্ভীর মুখে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ মুক্তি পাবে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির আগে নতুন পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। পোস্টার দেখে কমেন্ট বক্সে ভক্তরা বলেছেন, ‘ব্লকবাস্টার’ হতে চলেছে এই সিনেমা।

পোস্টারে সালমানকে বড় চুলে দেখা গেছে। মুখ ভরা দাড়ি। কালো টিশার্ট পরা। হাতে সালমানের বিখ্যাত সেই ব্রেসলেট। চোখে কালো চশমা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ট্রেলার মুক্তি পাবে আজ সন্ধ্যা ছয়টায়।’ অর্থাৎ, বাংলাদেশ সময় সাড়ে ছয়টা নাগাদ দেখা যাবে ট্রেলারটি।

চার বছর পর ঈদে সালমানের ছবি আসছে। তাই এই ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনা বেশি। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘বক্সঅফিসের রাজা ঈদ মাতাতে আসছেন।’ আরেকজন লিখেছেন ‘অবশেষে ট্রেলার মুক্তির দিন আসলো।’

জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’ এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমার চারটি গান, ‘নাইয়ো লগদা’, ‘বিল্লি বিল্লি’, ‘বথুকাম্মা’ এবং ‘ইয়েনটাম্মা’ ইউটিউবে এসেছে। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়েকে। ২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

বিষয়:কিসি কা ভাই কিসি কি জান ব্লকবাস্টার সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…