বিনোদন

ঈদে আসছে সালমানের নতুন সিনেমা!

বাংলাদেশি চলচ্চিত্র তারকা সালমানের নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের নতুন সিনেমার প্রচার উপলক্ষে ছবি, যেখানে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানেই যেন সালমান খানের নতুন সিনেমা। গত এক দশকেরও বেশি সময় ধরে এটাই ট্রেন্ড বলিউডের। যদিও আসছে ঈদে মুক্তি পাচ্ছে না  সালমানের নতুন কোন সিনেমা। তবে আগামী বছরের (২০২৫ সাল) ঈদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিলেন সালমান নিজেই।

মঙ্গলবার (১২ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্টে সালমান তার আসন্ন সিনেমার ঘোষণা দেন। ইনস্টাগ্রাম পোস্টে,  সালমান তার নিজের ছবির সাথে এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কোলাজ করে ছবি শেয়ার করেছেন। এবং তার পরবর্তী সিনেমার বিষয়ে ধারণা দিয়েছেন।

তিনি লিখেছেন, “অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সাথে একটি খুব উত্তেজনাপূর্ণ সিনেমা নির্মাণের  কাজে যোগ দিতে পেরে আনন্দিত!! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা এবং আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। ঈদ ২০২৫ মুক্তি পেতে চলেছে।”

আসন্ন প্রজেক্টের নাম কিংবা কাস্টিং সম্পর্কে এখনো কোন ঘোষণা আসেনি। তবে ফিল্মটির ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে প্রকাশ করেছে, শিরোনামহীন আসন্ন এই অ্যাকশন থ্রিলার ছবিটির শুটিং ভারত ছাড়াও পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে হবে। এছাড়াও ছবিটির নির্মাণে  প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে। যা সাজিদ নাদিয়াদওয়ালার সবচেয়ে ক্যারিয়ারে অন্যতম ব্যয়বহুল সিনেমা হবে।

চলতি বছরের শুরু থেকেই সিনেমা নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরিই এর শুটিং শুরু করবেন তারা। – পিঙ্কভিলা

বিষয়:ঈদ এ আর মুরুগাদোস সাজিদ নাদিয়াদওয়ালা সালমান খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…