বিনোদন

আত্মরক্ষায় অস্ত্র রাখতে চান সালমান, লাইসেন্সের জন্য আবেদন

সালমান নিজেকে সুরক্ষার জন্য দুটি পিস্তল হাতে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান নিজেকে সুরক্ষার জন্য লাইসেন্সের জন্য আবেদন করেছেন, ছবি তোলার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুনের হুমকি পাওয়ার পর আত্মরক্ষায় অস্ত্র রাখতে চান সালমান খান। আর সেই কারণে মুম্বাই পুলিশ কমিশনারের কাছে তিনি বন্দুকের লাইসেন্স পেতে আবেদন করেছেন।

শুক্রবার বিকালে মুম্বাই পুলিশের সদর দফতরে গিয়েছিলেন সালমান। সেখানে বন্দুকের লাইসেন্সের জন্য পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে কথা বলেন অভিনেতা। একই সঙ্গে যুগ্ম কমিশনারের সঙ্গেও কথা বলেন তিনি।

গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করার কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। এই ঘটনার নেপথ্যে গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোই।

হুমকির পরই বাড়িয়ে দেওয়া হয় সালমানের নিরাপত্তা। শুধু সালমান নয়, তার আইনজীবী হস্তি মল সারস্বতকেওৎ প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

সূত্র: কইমই

বিষয়:অস্ত্র মুম্বাই সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…