চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর ‘অবৈতনিক’ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সালমান ফজলুর (এফ) রহমানকে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ হবে অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।

গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

তারা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস প্রদত্ত ক্ষমতাবলে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান করেন।

Reneta

উপদেষ্টা নিয়োগের শর্ত রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩ বি(১) মোতাবেক সালমান এফ রহমানের উপদেষ্টার ক্ষেত্র পুনর্বিন্যাস করা হয়েছে বলে নতুন প্রজ্ঞাপনে জানানো হলো।

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ এবং টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়াসহ সংস্থার সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিনিয়োগ ভবনস্থ কার্যালয়ে সালমান ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর তিনটি প্রতিনিধি দল।

অনুষ্ঠানে সালমান এফ রহমান জানান, প্রধানমন্ত্রী যেকোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের উন্নয়নের বিষয় সর্বাগ্রে বিবেচনা করেন। সেভাবেই সব কর্মকর্তা-কর্মচারী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রজ্ঞাপন জারিপ্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টাসালমান এফ রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ভিসা নিয়ে যে ‘খারাপ খবর’ দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশি ওয়েটারকে ক্ষমা চাইতে বাধ্য করল ভারতীয় পর্যটকরা

জুন ২৪, ২০২৬

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নকল পেলে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT