আদালত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

Salman F Rahman arrives at court amid security personnel and media. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

১১২ কোটি টাকার চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার জামিন আবেদন গ্রহণ করেন। আদালত তাকে এক হাজার টাকার মুচলেকায় জামিন দেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১২ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় আদালত সালমান এফ রহমানকে জামিন প্রদান করেছেন।

বিষয়:১১২ কোটি টাকাচেক জালিয়াতি মামলাজামিনসালমান এফ রহমান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…