চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিম-দেলোয়ারের আত্মদান যেন বৃথা না যায়

শফী আহমেদ শফী আহমেদ
৭:৩১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
মতামত
A A
জনসমাগমের ছবি যেখানে মানুষ একত্রিত হয়ে স্মরণ করছে সেলিম-দেলোয়ারের আত্মদান. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহূত ধর্মঘট সফল করার লক্ষ্যে কর্মসূচি পালনের প্রথা অনুযায়ী প্রতিটি হল থেকে ছাত্র সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত সব ছাত্র সংগঠনের পৃথক মিছিল বিকেল ৪টার মধ্যে মধুর ক্যান্টিন এলাকায় সমবেত হয়।

সেদিনের কথা মনে হলে আজও আমার গা শিউরে ওঠে। সেদিন কেন জানি আমার মিছিলে যেতে ইচ্ছা করছিল না! কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের নেতা; মিছিলে না গেলে কি হয়? সেদিন কয়েকজন বন্ধুকে আমার মনের অবস্থা খুলে বলেছিলাম। তারাও আমাকে অনুরোধ করল- যা হয় হবে, মিছিলে থাকো। ডান-বামে খেয়াল রাখো। মধুর ক্যান্টিনের পাশেই ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মাঠে আমাদের জমায়েত। সেই জমায়েতে কর্মীদের উজ্জীবিত করার জন্য বক্তব্য দিলাম- যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে হবে। তারপর খণ্ড খণ্ড মিছিল মধুর ক্যান্টিনের সামনে সমবেত হলো। নেতারা বক্তব্য রাখলেন। কর্মীদের আরও চাঙ্গা করার জন্য কবি মোহন রায়হান আবৃত্তি করলেন এক বিপ্লবী কবিতা- ‘আমাদের মৃত্যুর জন্য আজ কোনো পরিতাপ নেই/ আমাদের জন্মের জন্য আজ কোনো ভালোবাসা নেই’।

মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে দিয়ে রোকেয়া হল পেরিয়ে টিএসসি দিয়ে কার্জন হলের দিকে এগোতে থাকে। মিছিলের সামনে ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও ডাকসু ভিপি আক্তারুজ্জামান, খন্দকার মোহাম্মদ ফারুক, মুনির উদ্দিন আহমেদ, ফজলে হোসেন বাদশা, আনোয়ারুল হক, আবদুল মান্নান, শিরীন আখতার, মুশতাক হোসেন, মুকুল বোস, সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ। মিছিলটি কার্জন হল পার হয়ে ফুলবাড়িয়ার দিকে অগ্রসর হয়।

Banglabid

দাঙ্গা পুলিশ মিছিলের সামনে ও পেছনে অবস্থান নেয়। এ যেন মিছিল নয়; পুলিশি ঘেরাওয়ের মধ্যে জেলখানা। তার পেছনেই ছিল পুলিশের পুলিশবিহীন ট্রাক। আমরা ঠিক আন্দাজ করতে পারিনি- কী ঘটতে যাচ্ছে আমাদের ভাগ্যে! মিছিল এগিয়ে যাচ্ছে; আকস্মিক পুলিশের পুলিশবিহীন ট্রাকটি মিছিলের মধ্যে উঠিয়ে দেওয়া হলো। ঘটনাস্থলে শহীদ হলেন ছাত্রলীগ নেতা ইব্রাহীম সেলিম ও দেলোয়ার হোসেন। চিরদিনের মতো পঙ্গু হয়ে গেলেন বাসদ ছাত্রলীগের নেতা আব্দুস সাত্তার খান,( যিনি কানাডায় ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল বছর মারা যান।), ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রকর্মী।

সে এক নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ! সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র অর্জনের লড়াইয়ের এক রক্তাক্ত অধ্যায়। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেল। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করল। নির্বিচারে লাঠিচার্জ করল। ইব্রাহীম সেলিম ও দেলোয়ারের লাশ পুলিশ ছিনিয়ে নিয়ে গেল ঢাকা মেডিকেলের মর্গে। তার পরের ইতিহাস আরও নিষ্ঠুর-নির্মম। সেই লাশগুলো তাঁদের গ্রামের বাড়িতে পুলিশ পাহারায় পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো। আজ সেলিম-দেলোয়ারের শহীদ হওয়ার দিনে তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সেলিম-দেলোয়ারের আত্মদান সামরিক শাসনবিরোধী আন্দোলনকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল।

১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক শাসন জারি হওয়ার পর থেকে ১৯৯০ সালের ডিসেম্বর পর্যন্ত অপ্রতিরোধ্য গণতান্ত্রিক সংগ্রামে আমাদের হারাতে হয়েছে বিপুলসংখ্যক নেতাকর্মীকে। সেলিম-দেলোয়ারসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে অশুভ শক্তির ষড়যন্ত্রে। আজকের বাস্তবতায় বলতে হয়, বাংলাদেশের কোনো কোনো ক্ষেত্র বিতর্কিত কর্মকাণ্ডে জর্জরিত। কোনোভাবেই গণতান্ত্রিক ধ্যান-ধারণার সঙ্গে সংগতিপূর্ণ নয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বিকশিত হয়নি। বিভিন্ন কেলেঙ্কারিতে দেশের মানুষ বিব্রত বোধ করছে। আমরা যাঁরা সামরিক শাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে আন্দোলন করেছিলাম; সেই রকম গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্র্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

Reneta

চলতি বছর প্রত্যাশা অনুযায়ী আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করল।এই সরকারের আমলে দেশের অবকাঠামোগত দিক থেকে ব্যাপক উন্নয়ন হয়েছে- এ কথা সমালোচকরাও অস্বীকার করবেন না। কিন্তু এসব উন্নয়নের লক্ষ্য হতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। মূল্যস্ফীতির মোকাবিলা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে হবে। মিয়ানমার নিয়ে আমাদের কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে।

এসব প্রত্যাশা পূরণ হলে গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গ করা সেলিম-দেলোয়ারের জীবনদান সার্থক হয়েছে; বলা যাবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদসেলিম-দেলোয়ারের আত্মদান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালের দৌড়ে সাকিব-তামিমের দ্বৈরথ

পরবর্তী

টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নামিবিয়ার ইটন

পরবর্তী
নামিবিয়ার ইটন দ্রুততম সেঞ্চুরি করে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নামিবিয়ার ইটন

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

লেসথো’তে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আত্মপ্রকাশ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT