চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাতুত তারাবিহর অসীম ফজিলত ও রাকাতের সংখ্যা

আবদুল হামিদ আরাফাতআবদুল হামিদ আরাফাত
৩:৩৬ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৫
ধর্ম ও জীবন
A A

রমজান মাসে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাতুত তারাবিহ। এটি সুন্নাতে মুআক্কাদাহ, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনসহ সাহাবায়ে কেরাম, তাবেয়ি ও সালাফে সালেহীন পালন করেছেন। সালাতুত তারাবিহর ফজিলত সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের কিয়াম (তারাবিহ) আদায় করবে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।” (সহিহ বুখারি, হাদিস: ৩৭)।

তারাবিহ নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে প্রামাণ্য দলিলসমূহ বিশ্লেষণ করলে দেখা যায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে চার খলিফা ও তাবেয়ীগণ পর্যন্ত ২০ রাকাত তারাবিহ আদায়ের ব্যাপারে ঐকমত্য রয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমল:

হাদিস শরিফে বর্ণিত আছে, “হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন—নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত ২০ রাকাত তারাবিহ ও বিতরের সালাত পড়তেন।” (আস-সুনানুল কুবরা, ২/৪৯৬।

এ থেকে বোঝা যায়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ২০ রাকাত তারাবিহ নামাজ আদায় করতেন এবং উম্মতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে রেখে গেছেন।

খোলাফায়ে রাশেদিন ও সাহাবায়ে কেরামের আমল:

Reneta

দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাদিআল্লাহু আনহু) মদিনায় সাহাবায়ে কেরামের সম্মতিক্রমে জামাতসহ ২০ রাকাত তারাবিহ চালু করেন। “হযরত ওমর হযরত উবাই ইবনে কা‘ব (রাদিআল্লাহু আনহু)-কে ইমাম বানিয়ে ২০ রাকাত তারাবিহ নামাজ পড়ার জন্য একত্রিত করেন।” (আবু দাউদ, হাদিস: ১৪২৯)।

অন্য এক বর্ণনায় এসেছে, “হযরত ওমর (রাদিআল্লাহু আনহু)-এর শাসনামলে মুসলিমরা রমজান মাসে ২৩ রাকাত (২০ রাকাত তারাবিহ ও ৩ রাকাত বিতর) নামাজ আদায় করতেন।”(মুয়াত্তা ইমাম মালিক, হাদিস: ২৫০)।

এছাড়াও চতুর্থ খলিফা হযরত আলি(রাদিআল্লাহু আনহু) ও ২০ রাকাত তারাবিহ জামাতের মাধ্যমে আদায়ের ব্যবস্থা করেন। “হযরত আলি (রাদিআল্লাহু আনহু) রমজান মাসে ক্বারিদের একত্রিত করতেন এবং তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করতেন, যেন তিনি মুসল্লিদের নিয়ে ২০ রাকাত তারাবিহ পড়ান।” (আস-সুনানুল কুবরা, হাদিস: ৪৭২৫)।

প্রখ্যাত তাবেয়ি হযরত হাসান বসরি (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, “হযরত ওমর (রাদ্বিআল্লাহু আনহু)-এর সময়ে মুসলিমরা সর্বসম্মতিক্রমে ২০ রাকাত তারাবিহ আদায় করতেন।” (আবু দাউদ, হাদিস: ১৪২৯)।

এছাড়াও, চার মাযহাবের ইমামগণ (ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদ বিন হাম্বল) সকলেই ২০ রাকাত তারাবিহের পক্ষে মত দিয়েছেন।

উপরোক্ত হাদিস ও প্রামাণ্য দলিল থেকে স্পষ্ট হয় যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদিন ও সালাফে সালেহীনের সর্বসম্মত আমল ছিল ২০ রাকাত তারাবিহ। এটি ইসলামি ইতিহাসের সুপ্রতিষ্ঠিত ইবাদত, যা উম্মতের ঐক্যমতের দ্বারা প্রমাণিত। অতএব, মুসলমানদের উচিত এই সুন্নাত মুআক্কাদাহ আমলকে গুরুত্বসহকারে পালন করা এবং ২০ রাকাত তারাবিহ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা।

আল্লাহ আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ সুন্নাহর অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তারাবিনামাজফজিলতরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬

৬ টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি: ৩ জনের কারাদণ্ড

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT