চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তদের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়ার আলোচনায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। অবশেষে নাজমুল হোসেন শান্তদের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় কোচ আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এবার তাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০০৬-১০ সাল পর্যন্ত বাংলাদেশের সহকারী কোচ ছিলেন।

সালাউদ্দীনের নিয়োগ দেশের ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অবদান রাখতে দেশি কোচদের পথ আরও প্রশস্ত করবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বলেছেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, আমি জাতীয় দলের সেটে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাউদ্দিন তার অভিজ্ঞতা এবং ক্রিকেটী জ্ঞান দিয়ে জাত চিনিয়েছেন। সেকারণে তাকে এই পদের জন্য আদর্শ প্রার্থী মনে করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সময় এসেছে আরও দক্ষ বাংলাদেশি কোচদের একীভূত করার।’

বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেছেন সালাউদ্দিন। পরবর্তীতে ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ-৪ এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। সালাউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়েরও স্বীকৃতি পেয়েছেন। দেশের সেরা স্থানীয় কোচদের মধ্যেও তিনি অন্যতম। একাধিকবার জিতেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা।

ট্যাগ: বিসিবিলিড স্পোর্টসসহকারী কোচসালাউদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কমলা নাকি ট্রাম্প, কাকে চান তারকারা?

পরবর্তী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে সুইং স্টেট মিশিগান

পরবর্তী
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে সুইং স্টেট মিশিগান

নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম কমিশনে এপর্যন্ত জমা এক হাজার ৬শ’ অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT