চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তদের চেষ্টায় ঘাটতি দেখছেন না সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। রোডেশিয়ান বোলারদের তোপে ১৯১ রানে গুটিয়ে গেছে টিম টাইগার্স। এমন হতশ্রী পারফরম্যান্সের পর ক্রিকেটারদের চেষ্টায় কমতি দেখছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সেখানে বলেছেন, ‘আমাকে যদি বলেন খেলোয়াড়রা ভালো করার চেষ্টা করছে না, এটা ভুল। কারণ আমি কাছে থেকে দেখছি। তাদের সেই চেষ্টা আছে।’

‘কিন্তু এটার সঙ্গে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার-স্যাপার থাকে। ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না। একাডেমিগুলোতে কী ফ্যাসিলিটিস আছে? একটা দেশের সামগ্রিক অর্থনীতি যেভাবে এগিয়ে যায়, ক্রিকেটও সেভাবে এগোয়। শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই।’

Banglabid

সব বিভাগেই উন্নতির সুযোগ আছে জানিয়েছেন সালাউদ্দিন। বলেছেন, ‘আপনাদেরকে একটা কথা বলি। ধরেন, একটা দেশের অর্থনীতি খুব শক্তিশালী। তাহলে আপনি কি শুধু একটা সেক্টর দিয়েই শক্তিশালী হতে পারবেন? আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, রাস্তাঘাট লাগবে ভালো, ভালো মানুষ লাগবে। সবকিছুই লাগবে।’

‘শুধু অনুশীলন করে চেষ্টা করলেই হয় না। আরও অনেক কিছুই লাগে। যা আপনাদের সামনে আমি বলতে পারব না। উচিতও না বলা। দ্রুত ভালো করতে হবে। কারণ, একটা দেশের ক্রিকেট স্ট্রাকচার কেমন সেটা সে দেশের জাতীয় দল দেখলেই বোঝা যায়।’-যোগ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসশান্তসালাউদ্দিনসিলেট টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি’র সংগ্রাম এখনও শেষ হয়নি: মির্জা ফখরুল

পরবর্তী

হাঙ্গেরিতে আইএম নর্ম অর্জন জিয়া পুত্র তাহসিনের

পরবর্তী
তাহসিন হাঙ্গেরিতে আইএম নর্ম অর্জন উপলক্ষে চুপচাপ থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঙ্গেরিতে আইএম নর্ম অর্জন জিয়া পুত্র তাহসিনের

হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

হামদর্দ: শেকড় থেকে শিখরে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT