চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের ভয়ে ‘সালার’ নিয়ে পিছু হটছেন প্রভাস?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

শাহরুখ খানের ছবি ‘ডানকি’র সঙ্গে একই দিনে প্রভাসের ‘সালার’ মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল। বক্স অফিসে বড় দুই ছবির সংঘর্ষের বিষয়টি ভালো চোখে দেখেননি অনেকেই। এবার শোনা যাচ্ছে ‘সালার’ নিয়ে পিছু হটছেন প্রভাস।

‘সালার’ মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের সেপ্টেম্বরে। পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি রয়ে যাওয়ায় ছবির মুক্তি পিছিয়ে নেয়া হয় ২২ ডিসেম্বর। একই দিনে আগে থেকেই ‘ডানকি’র মুক্তির তারিখ নির্ধারণ করা ছিল। জেনেশুনে সেদিনই ‘সালার’ মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। অনেকেই দক্ষিণী ছবির সাথে বলিউডের সিনেমার এই সংঘাত সিনেমা শিল্পের জন্য ক্ষতিকর এবং নোংরা রাজনীতি বলে মনে করছেন। তবে এখন শোনা যাচ্ছে ‘সালার’-এর মুক্তি আবারও পিছিয়ে যাবে।

‘সাহো’, ‘রাধেশ্যাম’, ‘আদিপুরুষ’-এর মত বিগ বাজেট তিনটি ছবি ভয়াবহ ব্যর্থতার মুখে পড়েছে বক্স অফিসে। পর পর এতগুলো ফ্লপ সিনেমার পর প্রভাসের ক্যারিয়ারের জন্য ‘সালার’ গুরুত্বপূর্ণ। এই ছবির ব্যবসা অভিনেতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। অন্যদিকে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আকাশচুম্বী সাফল্যের ধারাবাহিকতায় ‘ডানকি’ও যে সুপারহিট হবে তা সকলেই নিশ্চিত। তার ওপর রাজকুমার হিরানীর নির্মাণ সকলের চেয়ে আলাদা। সব মিলিয়ে পিছু না হটলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

শোনা যাচ্ছে ‘সালার’ ছবির প্রযোজক-নির্মাতা ছবিটিকে ২০২৪ সালে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছবির কিছু দৃশ্য রিশ্যুট করা হবে। সেই সাথে বাকি আছে পোস্ট প্রোডাকশনের কিছু কাজ। সব মিলিয়ে ডিসেম্বরে মুক্তি দিতে চাইছেন না তারা।

ছবি পেছানোর ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি কেউই। তবে ছবির কলাকুশলীদের নীরবতা এবং প্রচার না করার বিষয়গুলো মুক্তির তারিখ পেছানোর গুঞ্জন উসকে দিচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’। শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তাপসী পান্নু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

Reneta

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়াও অভিনয় করছেন পৃথ্বিরাজ, জগপথ বাবু, ঈশ্বরী রাও প্রমুখ। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল।

সূত্র: কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডানকিপ্রভাসশাহরুখ খানসালার
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ মাসের মধ্যেই সড়কে নামছে দেশীয় ইলেকট্রিক যানবাহন

এপ্রিল ২৫, ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা ডিএনসিসির

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৫, ২০২৬

আবাসন প্রকল্প: তিন দফা সময় বাড়িয়েও লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

এপ্রিল ২৫, ২০২৬

পিএসএলের ফাইনাল মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শক

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT