বাবাকে কথা দিয়েছিলেন সবার সেরা চিকিৎসক হবেন সজিব সরকার। বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়ে নিজেকে সেরা প্রমাণও করলেন। সেই কষ্টের কথা জানিয়ে ন্যায়বিচার চাইতে শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন সজিবের বাবা। গুমের ঘটনায় র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আরেক চিকিৎসক ঈষিতা।








