চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দিন বন্ধ থাকবে সাজেক ভ্রমণ সুবিধা

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১:৫৬ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
সাজেকের পাহাড়ি এলাকা ও ছোট ছোট বাড়িগুলির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী আজ মঙ্গলবার থেকে আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এই ঘোষণা দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।

জেলা প্রশাসক জানান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্খিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে আজ থেকে আগামী ৩ দিন পর্যটকদের সাজেকে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

Banglabid

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা পুলিশ সুপার ড. মো. ফরহাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক সবুজ চাকমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক সময়ে জেলায় সংঘাত সৃষ্টিকারীদের অনেক তথ্য, ভিডিও ও ছবি এসেছে, এসব তথ্য অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

Reneta

রাঙ্গামাটি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল সম্প্রদায়কে নিয়ে কমিটি গঠনের পাশাপাশি সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাজেকসাজেক ভ্যালিসাজেক ভ্যালী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান  ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর

কাগতিয়া কামিল মাদরাসায় বক্তাদের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অফিস সহকারীর বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সূর্যগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চলে, যেভাবে দেখবেন!

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT