চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার আমেজে সৈকত নাসিরের গান চিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
বিনোদন
A A

‘দেশা দ্য লিডার’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা নির্মাতা সৈকত নাসির এরপর ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’ ও ‘ক্যাসিনো’সহ একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজ উপহার দিয়েছেন দর্শকদের।

এবার তিনি নির্মাণ করেছেন নতুন একটি মিউজিক ভিডিও, যা প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে।

গানটির শিরোনাম ‘ঘুরাই চলো মনের হুইল’। কণ্ঠ দিয়েছেন কনা ও হাসান এস ইকবাল। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জাহের আলভী ও অলংকার চৌধুরী। কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। সিনেমার আয়োজনে শুট হওয়া এই ভিডিওতে নাচের মুভমেন্ট, ক্যামেরা ও শটের ভিন্নতা দর্শকদের নজর কেড়েছে।

এর আগে আকবরের ‘আগুন’ গানের ভিডিও নির্মাণে ভিন্নধর্মী স্টাইল এনে আলোচিত হয়েছিলেন সৈকত নাসির। নতুন ভিডিওতেও তিনি চেনা ধারা ভেঙে দিয়েছেন। মূলত একটি ব্যান্ডের প্রোমোশনাল ক্যাম্পেইনকে তিনি সিনেম্যাটিক স্টাইলে মিউজিক ভিডিও আকারে উপস্থাপন করেছেন।

দর্শকদের মতে, ‘ঘুরাই চলো মনের হুইল’–এ লিরিক থেকে ভিজ্যুয়াল পর্যন্ত সবকিছু এতটাই সূক্ষ্ম ও সৃজনশীলভাবে করা হয়েছে, যা প্রোডাক্ট প্লেসমেন্টের নতুন মডেল হিসেবে উদাহরণ হতে পারে। ভিডিওটির এডিটিং, শট ট্রানজিশন এবং টেম্পোর নিখুঁত ম্যানিপুলেশনও প্রশংসিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গান চিত্রমিউজিক ভিডিওলিড বিনোদনসিনেমাসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT