চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সাইফ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

আগের তুলনায় অনেকটাই ভালো আছেন সাইফ আলী খান, জানিয়েছেন লীলাবতী হাসপাতালের পর্যবেক্ষণরত চিকিৎসকেরা।

পোশাকশিল্পী অভিষেক রায় বলেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠছেন নবাব-পুত্র। এইভাবে চললে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।”

এখনও ফোনে কথা বলার অনুমতি পাননি সাইফ। তাই তার শারীরিক ভালমন্দের খবর অভিষেক অভিনেতার সহায়কের থেকে দু’বেলা নিচ্ছেন।

সাইফের অবস্থা স্থিতিশীল, এই খবর জানিয়ে শুক্রবারেই তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউ থেকে। অভিষেক জানিয়েছেন, আলাদা কেবিনে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে তার জন্য। সেখানেই ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

শুক্রবার তিনি নিজেই খেয়েছেন। এছাড়া চিকিৎসকেরা তাকে ধরে ধরে অল্প হাঁটিয়েছেন। যদিও পরে তারা জানান, বাড়িতে গিয়ে টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। কোন রকম নড়াচড়া চলবে না। তার শরীরে একাধিক আঘাত এবং সেগুলি গুরুতর। যার মধ্যে একটি মেরুদণ্ডের খুব কাছে। বেশি নড়াচড়া মানেই সেখান থেকে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। একই ভাবে সংক্রমণের সম্ভাবনাও থাকবে।

শনিবার (১৮ জানুয়ারি) লীলাবতী হাসপাতালের নিউরোসার্জন চিকিৎসক নিতিন ডাঙ্গে আরও জানান, খুব ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্য ছাড়া আর কেউ নবাব-পুত্রের কাছে পৌঁছতে পারছেন না। পাশাপাশি তিনিও সাইফের সাহসিকতার তারিফ করেন।

Reneta

এদিকে বেশ কিছু সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম সাইফের চিকিৎসা খরচের তথ্য সামনে এনেছে। তাতে জানানো হয়েছে, সাইফের এই হামলার পেছনে চিকিৎসা খরচ হয়েছে ৩,৫৯৮,৭০০ রুপি। তবে বীমা কোম্পানি এতে দিচ্ছে ২৫ লক্ষ রুপি। এর ফলে শুধু সাইফকে চিকিৎসার জন্য গুনতে হবে ১৫ লক্ষ ৯৮ হাজার রুপি।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাই পুলিশ সাইফের স্ত্রী তথা কারিনা কাপুর খানের বক্তব্য রেকর্ড করে পুলিশ। কারণ, সাইফকে হামলার দিন কারিনা ওই ফ্ল্যাটেই ছিলেন। কারিনা জানিয়েছেন, হামলাকারীকে তিনি সাইফের ওপর উপর্যুপরি ছুরি চালাতে দেখেন। সে সময় অত্যন্ত ক্ষিপ্ত ছিল সেই হামলাকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডসাইফ আলি খানহাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরবর্তী

যে কারণে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ মালান

পরবর্তী

যে কারণে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ মালান

গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT