কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে গহীন পাহাড়ে এক বন্যহাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। এই হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর হবে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম।
স্থানীয়রা বলেন, গহীন পাহাড় একটি বন্যহাতির মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মৃত অবস্থায় একটি হাতি পড়ে আছে।
তিনি বলেন, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছরের একটা বন্যবাচ্চা হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে পাহাড়ে মাটিচাপা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এর আগে টেকনাফের বিদ্যুৎপৃষ্ট হয়ে আরটি হাতি মারা যায়। টেকনাফের ওই অঞ্চলে বেশ কয়েকটি হাতির পাল রয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।







