চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা নির্ধারণী মঞ্চে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

একমাসের ব্যবধানে মেয়েদের ফুটবলে দ্বিতীয়বার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। গতমাসে সাফে অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে মহানাটকীয় ফাইনালে দুদল যুগ্ম-চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ভারতের অনূর্ধ্ব-১৬ নারী দলের বিপক্ষে লড়ছে লাল-সবুজের প্রতিনিধি দলটি। শিরোপা নির্ধারণী ম্যাচে টিম ইন্ডিয়ার সঙ্গে ১-০তে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে সাইফুল বারী টিটুর দল।

নেপালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে রোববার ভারত অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। গ্রুপপর্বের ম্যাচের শুরুতে বাঘিনীরা লিড পেলেও শিরোপা নির্ধারণী মঞ্চে চার মিনিটের মধ্যে আনুশকা কুমারী গোলে এগিয়ে যায় ভারত।

টুর্নামেন্টে নিজের ষষ্ঠ গোলের দেখা পেয়ে যান এ ফরোয়ার্ড। ১৩ মিনিটে আরও একবার শট নেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার, পোস্টের উপর দিয়ে বল চলে গেলে সুযোগ কাজে লাগতে পারেনি টিম ইন্ডিয়া।

পাল্টা আক্রমণের চেষ্টা চালায় লাল-সবুজের দলও। ২০ মিনিটে সতীর্থের থেকে দূরপাল্লার শটে বল পেয়ে কাজে লাগাতে পারেননি আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোল করা সুরভী আকন্দ প্রীতি।

ম্যাচের ৩৭ মিনিটে ভারতের গোলদাতা আনুশকা আবারও বাংলাদেশের কয়েকজনকে কাটিয়ে ভালো সম্ভাবনা তৈরি করেন, ডিফেন্ডারদের চেষ্টায় রক্ষা পায় বাংলাদেশ।

শুরুতে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণে যায় টিম টাইগ্রেস। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করে জালে জড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ। বিরতির আগে কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি সুরভী-অর্পিতা।

Reneta

গ্রুপপর্বে নেপাল ও ভুটানের সঙ্গে বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরেছিল ভারত। সেই ম্যাচের আত্মবিশ্বাস দ্বিতীয়ার্ধে কাজে লাগাতে লড়বে সাইফুল বারীর দল।

টুর্নামেন্টে এপর্যন্ত অপরাজিত বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০তে হারিয়ে শুভ সূচনা পায়। পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ৬-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকানেপালবাংলাদেশভারতসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপসুরভী
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT