চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত লাল-সবুজের প্রতিনিধিরা। শক্ত প্রতিপক্ষ ভারতকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে মেয়েরা।

নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মঙ্গলবার ভারত অনূর্ধ্ব-১৬ দলকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। লাল-সবুজ মেয়েদের মধ্যে গোল করেছেন আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতি ও অপির্তা বিশ্বাস। ভারতের একমাত্র গোলটি করেছেন আনুশকা কুমারী।

আক্রমণ ও পাল্টা আক্রমণে দুদলের খেলা শুরু হলেও ৯ মিনিটের মধ্যে লিড পেয়ে যায় বাংলাদেশ। আলপি আক্তারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। তবে ৫৪ মিনিটে ভারতের আনুশকা কুমারীর গোলে সমতায় ফিরে ভারত।

Banglabid

এরপর বেশ কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা চালায় সাইফুল বারী টিটুর দল। সাফল্য আসে ৭৭ মিনিটে। ভারতের দুই ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান নেপালের বিপক্ষে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি। সেখান থেকে দারুণ শটে বল জালে জড়ান তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ৮৮ মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন অর্পিতা। পরে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টিটুর শিষ্যরা।

বাংলাদেশের পরের ম্যাচে প্রতিপক্ষ ভুটান। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয় তারা। লিগ পদ্ধতির টুর্নামেন্টে সর্বাধিক পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে। ১০ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বয়স ভিত্তিক এই টুর্নামেন্টের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকানেপালবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT