ফুটবল

যে পথে হেঁটে বঙ্গবন্ধু সাফের সেরা গোলরক্ষক জিকো

বাংলাদেশের সেরা গোলরক্ষক জিকো ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিকো বাংলাদেশের জাতীয় ফুটবল দলের গোলরক্ষক, তিনি মাঠে প্রস্তুত, হাতে বল নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে গোলপোস্টের সামনে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন আনিসুর রহমান জিকো। বাংলাদেশ তারকা জিতে নিয়েছেন আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার।

সেমিফাইনালে শেষ হয়েছে বাংলাদেশের সাফ মিশন। দেশে ফিরে আসায় নিজ হাতে পুরস্কার নিতে পারেননি জিকো। সেরা গোলরক্ষক হওয়ার পর মঙ্গলবার রাতে ফেসবুকে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।’

লেবাননের বিপক্ষে সাফে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও প্রতিরোধ গড়ার মানসিকতা দেখিয়েছিল বাংলাদেশ। ৭৯ মিনিট পর্যন্ত জাল অক্ষত রেখেছিলেন আনিসুর রহমান জিকো। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে জিতে সেমিফাইনালে যায় লাল-সবুজের দল। পোস্টের সামনে জিকো ছিলেন যথারীতি আস্থার প্রতীক।

সেমিতে কুয়েতের প্রায় ডজনখানেক আক্রমণ ঠেকিয়ে বাংলাদেশের আশার পালে হাওয়া দিয়েছিলেন। যার কয়েকটি ছিল নিশ্চিত গোল হওয়ার মতো! অতিরিক্ত সময়ে ম্যাচ নিতে রাখেন ভূমিকা। ১৪ বছর পর সেমিতে উঠলেও অতিরিক্ত সময়ে গোল হজমে কুয়েত বাধা টপকাতে পারেনি বাংলাদেশ।

বিষয়:জিকো বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…