বিনোদন

যে পুরস্কারটি সাফার কাছে ‘অন্ধকারে এক বিন্দু আলো’!

বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে 'বেস্ট ক্রিটিকস অ্যাক্টর' নির্বাচিত হয়েছেন সাফা কবির

আধুনিক পোশাক পরা নারী, সুন্দর সাজে, বাংলার সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী আধুনিক পোশাক পরা, সুন্দর সাজে, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছরজুড়ে নিজের কাজ নিয়ে সরব ছিলেন সাফা কবির। বিশেষ করে ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে সাফা আলোচনায় ছিলেন। তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।

এই পুরস্কার সাফাকে নতুনভাবে আরও বেশি এক্সপেরিমেন্টাল ক্যারেকটার করতে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।

আলোক হাসানের পরিচালনায় শফিকুর রহমান শান্তুনুর চিত্রনাট্যে ‘পারুল’ নাটকের জন্য সাফা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তবে এ বছর জুড়ে তাকে টিকিট (ওয়েব কনটেন্ট), সুপার ওয়াইফ, ফিদা, অনন্ত প্রেম, জাদুর শহর, ১০ বিঘা ফুল বাগান, ফিল মাই লাভ, লাভ বাজ, প্রথম প্রেম, একটু আধটু প্রেম কাজগুলোতে পাওয়া গেছে।

পুরস্কার গ্রহণের সময় এক নারী বিজয়ীর মাথায় মেডেল পরাচ্ছেন একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ সাফা বলেন, পারুল চরিত্রটি বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে করা। নাটকের কস্টিউম আমার নিজের ডিজাইনে করেছি। পুরো প্রজেক্টে টিমের সঙ্গে আমি জড়িত ছিলাম। সামনে আমি একইভাবে নির্মাতাদের কাছ সাপোর্ট প্রত্যাশা করি তাহলে হয়তো আমিও সেরা কাজ উপহার দিতে পারবো।

সাফা কবির বলেন, এই পুরস্কারটি অন্ধকারের মাঝে ছোট্ট একটু আলোর মতো, যা আমার শিল্প ও পরিশ্রমকে অনুপ্রেরণা দিয়েছে। সিজেএফবি’র সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে পারুল নাটকের সঙ্গে জড়িত সবার প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

২০২৫-এ আরও গল্প প্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চান সাফা কবির। বললেন, আমি সবসময় মনে করি গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এ জন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলো ফিকশনে তুলে আনবো।

পুরস্কারপ্রাপ্ত নারী খেলোয়াড়ের ছবি, সাফল্য ও গর্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ নতুন বছরের পরিকল্পনা জানিয়ে সাফা বলেন, সিনেমায় আসার ইচ্ছে অনেক আগে থেকে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং ডিরেক্টরের কল এখনও আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছু টাইমিং হবে, আমি তখন বড়পর্দায় আসবো। আমাদের দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে।

তিনি বলেন, আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হবো।  ২০২৫ সালে নিজের একটি ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই। পাশাপাশি আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।

বিষয়:ওটিটি নাটক পুরস্কার বিয়ে সাফা সাফা কবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…