ফুটবল

বড় জয়ে বায়ার্নের শুরু

বায়ার্ন মিউনিখের ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরের সাথে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুম শুরুর আগে দলের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। এমন ম্যাচে যুক্তরাষ্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডের বিপক্ষে চলতি মৌসুমে কেনা চার ফুটবলারের অভিষেকে ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

লেভান্ডোভস্কির পাঠ চোকিয়ে বাভারিয়ানরা এ মৌসুমে ঘরে তুলে লিভারপুল তারকা সাদিও মানেকে। প্রথম ম্যাচেই জানান দিয়েছে বায়ার্নে কেবল খেলতে নয়, রাজ করতে এসেছেন ৩০ বর্ষী ফরোয়ার্ড। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করে দলকে লিড এনে দেওয়ার পাশাপাশি অভিষেক রঙিন করেন সেনেগাল তারকা।

অভিষিক্ত আরেক তারকা জুভেন্টাস ডিফেন্ডার বায়ার্নে আসা ম্যাথিজ ডি লিগটও ম্যাচে গোল পেয়েছেন। নতুন অন্য দুই ফুটবলার মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চ ও নওসাইর মাজরাউই গোল না পেলেও অভিষেক ম্যাচে প্রতিভার ঝলক দেখিয়েছেন। আশাবাদী করেছেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যানকে।

বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ হওয়ায় এ ম্যাচে দলের নতুন ফুটবলারদের বাজিয়ে দেখে নাগেলসম্যান। সুযোগ লুফে নিয়ে বায়ার্নের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়ে অভিষেক রাঙায় তারা। ম্যাচের শুরুটা হয় সাদিও মানের গোল দিয়ে। এরপর সময় যত গড়িয়েছে আক্রমণের ধার তত বেড়েছে।

বায়ার্নের হয়ে ম্যাচে গোল পেয়েছেন মানে, সাবিটজার, সার্জ গ্যানাব্রি, ডি লিগট, জিরকজি ও থমাস মুলার। বায়ার্নের ৬ গোলের বিপরীতে ডিসি শোধ দিতে পেরেছে কেবল দুই গোল। গোল দুটি করেন ডিসির দুই ফুটবলার স্কাগে সিমনসেন ও কু-ডিপিয়েট্রো।

আরেক ম্যাচে অরলান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলেছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ২-১ গোলে জয় পেয়েছে সিএফ আমেরিকার বিপক্ষে।

বিষয়:আর্সেনাল ডিসি ইউনাইটেড নাগেলসম্যান বায়ার্ন মিউনিখ ম্যানচেস্টার সিটি সাদিও মানে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…