চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটিজেনদের তোপের মুখে সাদিয়া আয়মান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
সাদিয়া আয়মানের হাসিমুখের ছবি ও নজরদারির দৃশ্য, যেখানে একজন ব্যক্তি ভবনের বাইরে নজরদারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্ক পিছু ছাড়ছে না উঠতি অভিনেত্রী সাদিয়া আয়মানের। কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকের সংবাদকর্মীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন তিনি। মাস না যেতেই ফের বিতর্কে পড়লেন সাদিয়া আয়মান। এবার তিনি আলোচনায় একটি ফেসবুক লাইভের জন্য!

সোমবার রাতে সাদিয়া আয়মান তার পেজ থেকে লাইভে এসে কান্না করতে করতে জানান, তার সঙ্গে অলৌকিক কিছু ঘটছে। তিনি অনুভব করেন কালো একটি ছায়া তাকে অনুসরণ করছে। ১০ মিনিটের ওই লাইভে তিনি কিংকর্তব্যবিমূঢ় হওয়ার ভান করেন!

সেই লাইভ দেখে অনেকে ভেবেছিলেন, সত্যি সত্যি সাদিয়া আয়মানের সঙ্গে খারাপ কিছু ঘটেছে! সাদিয়ার কান্নাকাটি ও কথাবার্তা শুনে ভয় পেয়ে অনেকে তাকে নানাভাবে পরামর্শ দিতে থাকেন, কেউ কেউ তাকে পুলিশ বা সেনাবাহিনীর সাহায্য নিতে বলেন। সবাই যখন অভিনেত্রীর সঙ্গে কী হচ্ছে ভেবে ভয় পাচ্ছিলেন- বিধিবাম, পরে জানা যায়, এটি তার নতুন একটি কন্টেন্ট-এর প্রচারণা কৌশল!

Banglabid

আর এটা জানাজানি হওয়ার পর রীতিমত তোপের মুখে সাদিয়া। নেটিজনদের ঠকিয়ে মিথ্যে প্রচারণায় অংশ নেয়ায় দর্শকরা তার প্রতি এতটাই ক্ষেপেছেন যে, সাদিয়া আয়মান ফেসবুক থেকে আপাতত বিদায় নিয়েছেন!

যা দেখে সবাই বুঝতে পারেন, মূলত এর প্রচারের জন্যই এমন ‘লাইভ নাটক’ করেছেন সাদিয়া। এতে বিরক্ত হয়েছেন তার অনুসারীদের অনেকে। এরপর থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে সাদিয়া আয়মানের এমন মানহীন প্রচারণার জন্য ছিঃ ছিঃ করা শুরু করেন। কেউ কেউ সাদিয়া আয়মানকে বয়কটের ডাক দেন। আবার কেউ লিখছেন, সাদিয়া আয়মানের কমনসেন্সের অভাব বলেই হয়তো তিনি এমন কাণ্ড করেছেন।

মোহাম্মদ হানিফ নামে একজন লিখেছেন, লাইভ দেখে প্রথমে ভেবেছিলাম সিরিয়াসলি ‘প্যারানরমাল’ কিছু হচ্ছে। কিন্তু পরে যখন জানলাম এটি ছিল মার্কেটিং তখন মনে হয়েছে সে আমাদের মানসিক হ্যারেজমেন্ট করেছে। এজন্য দর্শক হিসেবে আজ থেকে তার কাজ বয়কট করলাম।

Reneta

শেখ ফজলু লিখেছেন, ছোট বেলায় একটি গল্প পড়েছিলাম বাঘ আর রাখাল ছেলের। সাদিয়া আয়মান তেমনই করলো। যদি সে কখনো সত্যিই বিপদে পড়ে তখন মানুষ বিশ্বাস করবে না। তাই তার এমন প্রচারণা করা উচিত হয়নি। জাহিদ ইসলাম লিখেছেন, দর্শকদের ঠকানোর জন্য সাদিয়া আয়মানকে ধিক্কার জানাই।

রমিজ উদ্দিন লিখেছেন, শুধু সাদিয়া আয়মান নয়, যারা তাকে দিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন প্রচার-প্রচারণা করিয়েছেন তাদেরও ধিক্কার জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিনাটকলিড বিনোদনসাদিয়া আয়মানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT