চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়বেলায় অ্যান্ডারসনের কাছে ছোট ‘প্রত্যাশা’ শচীনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শচীন টেন্ডুলকারের বিদায়বেলায় অ্যান্ডারসনের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন জেসম অ্যান্ডারসন। সেই লর্ডসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ার শেষ করলেন ৪১ বর্ষী ইংলিশ পেসার। বিদায়বেলায় তাকে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি।

অ্যান্ডারসনের বিদায় প্রসঙ্গে এক্স হ্যান্ডলে শচীন লিখেছেন, ‘আরে জিমি। ভক্তদের জন্য অবিশ্বাস্য ২২ বছরের বোলিং স্পেল সম্পন্ন করেছেন। বিদায়ের সময় একটি ছোট প্রত্যাশার কথা বলতে হচ্ছে- অ্যাকশন, গতি, নির্ভুলতা, সুইং এবং ফিটনেসসহ আপনাকে বোলিং করতে দেখে বেশ আনন্দিত। আপনি পারফরম্যান্স করেই প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এবার আপনার জীবনের গুরুত্বপূর্ণ স্পেলটিকে সাজান। পরিবারের সঙ্গে বাকি দিনগুলোতে আপনি সুখী হন এবং ‍সুস্বাস্থ্যসহকারে জীবনকে দারুণভাবে উপভোগ করুন।’

বিরাট কোহলি লিখেছেন, ‘শুভ হোক আপনার অবসর, জেমস অ্যান্ডারসন।’

ভারতের আরেক ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল লিখেছেন, ‘একটি দুর্দান্ত ক্যারিয়ারের জন্য অভিনন্দন। আসল গোট (গ্রেটেস্ট অফ অল টাইম)।’

অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচটি তৃতীয় দিনের প্রথম সেশনে জিতে নেয় ইংল্যান্ড। শুক্রবার ক্যারিবিয়ানদের হারায় ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে। তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল বেন স্টোকসের দল।

বিদায়ী টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ১০.৪ ওভারে তিন মেডেনসহ ২৬ রান খরচায় নেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭ মেডেনসহ ৩২ রান খরচায় উইকেট নেন ৩টি। ৭০৪ উইকেট জমিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন কিংবদন্তি পেসার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজকোহলিলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT