বিনোদন

অসুস্থ সব্যসাচী, ভর্তি হাসপাতালে

অসুস্থ সব্যসাচী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ সব্যসাচী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায় ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচীর অসুস্থতার খবরে চিন্তিত ভক্তরা।

কী কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানা যায়নি। পরিবারের তরফ থেকে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। তবে হাসপাতালে ভর্তির খবর সত্য, তা জানিয়েছেন অভিনেতার স্ত্রী মিঠু।

কয়েকদিন আগে ছিল বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে দেখা গেছে অভিনেতাকে। এর পরেই এমন খবর।

বর্ষীয়ান অভিনেতাকে দেখা যাবে ‘দেবী চৌধুরানী’ সিনেমাতে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবণটি চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী’ ছবিতে হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এছাড়া এই ছবিতে আছেন সব্যসাচী-র ছোট ছেলে অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক ও বিবৃতি চট্টোপাধ্যায়।

বিষয়:সব্যসাচী চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…