চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারে আক্রান্ত মিঠু, জানালেন সব্যসাচী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১০, জুন ২০২৪
বিনোদন
A A

ক্যানসারে আক্রান্ত টলি অভিনেত্রী ও জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী। স্ত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা সব্যসাচী।

টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচী জানিয়েছেন, মিঠু স্তন ক্যানসারে আক্রান্ত। সোমবার (১০ জুন) তাকে ৬ নম্বর কেমো দেওয়া হবে। পাঁচটি কেমো সেশন ভালোভাবেই হয়েছে।

জানা গেছে, গেল ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার হয় অভিনেত্রী মিঠু চক্রবর্তীর। তারপর শুরু হয় কেমো থেরাপি। আর সেটি শেষ হলে রেডিও থেরাপি শুরু করা হবে।

গেল এপ্রিলেই শোনা গিয়েছিল ক্যানসারের কারণে হরগৌরী পাইস হোটেল থেকে সরে আসতে বাধ্য হন তিনি। কেননা শরীর আর সঙ্গ দিচ্ছিল না শুটিংয়ের ঝাক্কিতে। প্রয়োজন হয়ে পড়েছিল বিশ্রাম নেওয়ার। আপাতত মিঠুকে আগলে রাখছে গোটা সব্যসাচী পরিবার। বিশেষ করে স্ত্রীর দেখভাল করছেন সব্যসাচী।

যদিও নিজেও শারীরিকভাবে বেশ অসুস্থ ফেলুদা। মার্চ মাসে বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

জানা গিয়েছিল, রাতে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তারকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর জানা যায় হার্টে ব্লক রয়েছে তার। পেসমেকার বসানো হয়েছে। আপাতত তিনি অনেকটাই সুস্থ।

Reneta

১৯৮৬ সালে বিয়ে করেন সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী। ১৯৮৭ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান গৌরবের। আর ছোট ছেলে অর্জুনের জন্ম ১৯৯০ সালে। দুই ছেলেই প্রতিষ্ঠিত সিনেমার জগতে। – হিন্দুস্থান টাইমস বাংলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিঠু চক্রবর্তীসব্যসাচী চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT