বিনোদন

প্রেম আর ক্রিকেট নিয়ে ফারিয়ার ‘দুঃখের স্ট্যাটাস’!

ফারিয়া ক্রিকেট ম্যাচে অংশগ্রহণরত একজন নারী খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে এক নারী খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে হাসছেন ফারিয়া, যা প্রেম ও ক্রিকেটের সংমিশ্রণ বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধাজনক স্থানে নেই টিম টাইগার্স। ভারতের মতো শক্তিশালী টিমের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে রান করেছে মাত্র ২২৯!

এত বড় টুর্নামেন্টে এতো কম সংগ্রহে ধোপে টেকার সম্ভাবনা দেখছেন না অনেকেই!  ক্রিকেট প্রেমী দর্শকও হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন! সেই দলে নাম লেখালেন অভিনেত্রী শবনম ফারিয়া।

ক্রিকেটারদের পারফর্মে অনেকটা ব্যথিত হয়েছেন ফারিয়া। এ কারণে ফারিয়া ভেরিফায়েড পেজে অনেকটা ব্যঙ্গ করে একটি পোস্ট দিয়েছেন!

শবনম ফারিয়া লিখেছেন,“প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি।”

শেষে জনপ্রিয় এই অভিনেত্রী আবার লিখেছেন, “এইটা কোন ফানি স্ট্যাটাস না। এটা অনেক দুঃখের স্ট্যাটাস।”

শবনম ফারিয়া ওই পোস্টের লিখেছেন অনেকে মজা করে লিখেছেন, হাহাহা এটাই বাস্তব। তারেক আজিজ নামে একজন লিখেছেন, জীবনে কয়টা প্রেম করলে এত বিরক্তি আসে? আমি তো আপনাকে ভালো মানুষ মনে করতাম! ওই মন্তব্যের রিপ্লাইতে ফারিয়া লিখেছেন, সর্বনিন্ম তিনটা প্রেম।

শামসুল উদ্দিন নামে একজন লিখেছেন, মনের কথা লিখেছেন বোন। শাফায়েত নামে একজন লিখেছেন, আমি আরো কতশত রঙিন স্বপ্ন বুনে রেখেছি তোমার সাথে প্রেম করবো বলে। এছাড়া অল্প সময়ের মতো কয়েক শত মন্তব্য চোখে পড়েছে শবনম ফারিয়ার অনুসারীদের।

বিষয়:ক্রিকেট খেলা নাটক শবনম ফারিয়া সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…