চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভ্রান্তি না ছড়াতে সাবিনা ইয়াসমিনের অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

নিয়মিত চেকাপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন দেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমেও নানা বিভ্রান্তিমূলক সংবাদ দেখা যাচ্ছে।

বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে সাবিনা ইয়াসমিনেরও। শনিবার চ্যানেল আইকে পাঠানো একটি অডিও বার্তায় সিঙ্গাপুরে নিজের চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত জানান এই কিংবদন্তী৷ সেই সাথে সবাইকে অনুরোধ জানান, তার চিকিৎসা নিয়ে যেন কেউ বিভ্রান্তি না ছড়ান।

সাবিনা ইয়াসমিন বলেন, “আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। চ্যানেল আইয়ের মাধ্যমে আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি৷ তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।”

অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী বলেন, ডাক্তারের সাথে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে৷ ততোদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ।”

এসময় সাবিনা ইয়াসমিন সবার উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, “সবার প্রতি একটা অনুরোধ; অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে দিয়ে জাতীকে বিভ্রান্তিতে ফেলবেন না৷ যা আমার এবং বিশ্বের আনাচেকানাচে ছড়িযে থাকা ভক্তদের জন্য কষ্টের কারণ হয়৷”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসাবিনা ইয়াসমিনসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT