চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে আরও ট্রফি উপহার দিবো: সাবিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে তাদেরই মাঠে হারিয়ে প্রথমবার মেয়েদের সাফ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। এমন অর্জনে উল্লাসে ফেটে পড়েছে পুরো দেশ। দুদিন পেরিয়ে গেলেও উন্মাদনা কমেনি একটুও। বরং চ্যাম্পিয়নদের ঘরে ফেরার দিনে রাজকীয় বরণ করেছে সকলে। এত এত ভালোবাসার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

‘কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতি। যারা আমাদের আজকে এত সম্মানে সম্মানিত করেছেন, তাদের প্রতি আমরা আসলেই কৃতজ্ঞ।’

দলের অর্জনে অবদান রাখার জন্য কোচ, বাফুফে সভাপতি, মাহফুজা আহমেদ কিরণ ও টিম ডিরেক্টর পল স্মলিকে ধন্যবাদ জানিয়েছেন সাবিনা। ভবিষ্যতে দেশের মানুষকে আরও ট্রফি উপহার দিয়ে খুশি করতে চান বলেছেন এবারের সাফে সর্বোচ্চ গোলদাতা ও আসরের সেরা খেলোয়াড়।

Banglabid

‘লক্ষ্য থাকবে দেশের মানুষকে এভাবে হাসিখুশি রাখার। কারণ এতকিছুর পরে এখন আর কিছু বলার অবকাশ নেই, বাংলাদেশের মানুষ ফুটবলে কতোটা আসক্ত এবং ভালোবাসে। আপনারা সবসময় সাথে ছিলেন, ভবিষ্যতেও সমর্থন করে যাবেন। আশা করি আমরা দেশকে আরও ভালো ট্রফি উপহার দিবো।’

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে রাজসিক যাত্রা শেষে বাফুফে ভবনে পৌঁছান চ্যাম্পিয়নরা। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির ভবনে পৌঁছাতে কৃষ্ণা-সাবিনাদের লেগেছে চার ঘণ্টারও বেশি। দীর্ঘ যাত্রায় ছিল না ক্লান্তির ছাপ। হাসিমুখে ট্রফি নিয়ে সাবিনা-মারিয়ারা বাফুফে কার্যালয়ে ঢুকেছেন সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে।

বাফুফে ভবনে মেয়েদের বরণ করে নেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তাদের ফুল দিয়ে স্বাগত জানান ছেলেদের অনূর্ধ্ব-১৬ ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের সদস্যরাও। সাড়ে ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হন সাবিনা-ছোটনরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণাছাদখোলা বাসছোটনবাফুফেলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২সাবিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়নদের বরণে দিনভর যা যা ঘটল

পরবর্তী

৩৫ জন নিয়ে শুরু করে এখন ৭০: ছোটন

পরবর্তী
বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ ২০২২ কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ জন নিয়ে শুরু করে এখন ৭০: ছোটন

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সালাউদ্দিনের ট্রফি গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সফলতার যাত্রা কেবল শুরু: সালাউদ্দিন

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT