চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
সাবের হোসেন চৌধুরীর মুক্তির পর সাংবাদিকদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্তি পান।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানার ইনচার্জ পুলিশের এসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সাবের হোসেন চৌধুরীকে হত্যা মামলায় রিমান্ডে পাঠানোর পরদিন আজ মঙ্গলবার সেই মামলাসহসহ ছয় মামলায় জামিন দেয় আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান দুই মামলায় ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার মামলায় জামিন মঞ্জুর করেন।

দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে বিএনপির এক কর্মী নিহতের মামলায় পাঁচ দিনের রিমান্ডে যাওয়া সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসান আসামি সাবের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়: জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনও প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। তাই আদালতের নির্দেশ অনুযায়ী পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠানো হয়। ভবিষ্যতে আসামির সুস্থতা সাপেক্ষে পুনরায় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে।

Reneta

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গ্রেফতার হওয়া সব মামলায় জামিন পাওয়ায় সাবের হোসেনের কারামুক্তিতে বাধা নেই। যেহেতু তিনি আদালতের হাজতখানায় রয়েছেন, এখান থেকেই জামিনে মুক্ত হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাবের হোসেন চৌধুরীসাবের হোসেন চৌধুরীর জামিনসাবের হোসেন চৌধুরীর মুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

আগস্ট ৬, ২০২৬

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT