আদালত

সাবের হোসেন চৌধুরীর জামিন, মুক্তিতে বাধা নেই

পরিবেশমন্ত্রী ঢাকার দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশমন্ত্রী ঢাকার দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেয়ার পরিকল্পনা প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে হত্যা মামলায় রিমান্ডে পাঠানোর পরদিনই সেই মামলাসহসহ ছয় মামলায় জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান দুই মামলায় ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার মামলায় জামিন মঞ্জুর করেন।

গ্রেফতার হওয়া সব মামলায় জামিন পাওয়ায় সাবের হোসেন চৌধুরীর কারামুক্তিতে আর বাধা রইল না।

দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে বিএনপির এক কর্মী নিহতের মামলায় পাঁচ দিনের রিমান্ডে যাওয়া সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসান আসামি সাবের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়: জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনও প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। তাই আদালতের নির্দেশ অনুযায়ী পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠানো হয়। ভবিষ্যতে আসামির সুস্থতা সাপেক্ষে পুনরায় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গ্রেফতার হওয়া সব মামলায় জামিন পাওয়ায় সাবের হোসেনের কারামুক্তিতে বাধা নেই। যেহেতু তিনি আদালতের হাজতখানায় রয়েছেন, এখান থেকেই জামিনে মুক্ত হবেন।

বিষয়:সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরীর জামিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…