চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে হত্যার চেষ্টা করা রায়ান রাউথ সম্পর্কে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রায়ান রাউথের হত্যাচেষ্টা মামলার ছবি, সন্দেহভাজন ব্যক্তি আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ‘হত্যা চেষ্টা’ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। এঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী রায়ান ওয়েসলি রাউথকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রোববার সাবেক প্রেসিডেন্টের উপর হামলা চেষ্টার ঘটনায় সন্দেহভাজন রায়ান ছাড়াও ঘটনাস্থল থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন একে-৪৭ রাইফেল এবং একটি গোফরো ক্যামেরা উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, যখন এফবিআই সদস্যরা আক্রমণকারী রায়ানের উপর গুলি চালায়, তখন রায়ান ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ছিল। পরে সেখান থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে করে পালিয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীরা রায়ানকে শনাক্ত করতে সাহায্য করার পর কর্তৃপক্ষ গাড়িটিকে ট্র্যাক করতে সক্ষম হয়।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কাছে এই মুহূর্তে একজন হেফাজতে আছেন, যিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সর্বোচ্চ সন্দেহভাজন।’

কে এই রায়ান ওয়েসলি রাউথ?
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রায়ান নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক নির্মাণ শ্রমিক। তার সামরিক বাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও অতীতে তিনি অস্ত্র সংঘাতে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে তিনি এতে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন।

সামাজিক মাধ্যম এক্স পোস্টে তিনি বলেছিলেন, ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে তিনি মারা যেতে চান। এছাড়া তিনি বিশ্বব্যাপী সংঘাতের গতিপথ পরিবর্তন করার জন্য বেসামরিক নাগরিকদের পক্ষেও সমর্থন করেছিলেন।

Reneta

এদিকে ট্রাম্পের ওপর বন্দুক হামলা হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প শিবিরের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিউং। তিনি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার আশপাশে গুলির শব্দের পরে নিরাপদে আছেন।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ট্রাম্প নিজেই একটি ওয়েবসাইটে তহবিল সংগ্রহের বার্তায় বলেন, ‘ভয় নেই! আমি নিরাপদে আছি এবং ভালো আছি। আর এই ঘটনায় কেউ আহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কে এই রায়ান রাউথট্রাম্পডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টারায়ান রাউথসাবেক মার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT