আন্তর্জাতিক

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উদ্ধারকর্মীসহ নিহত ২০

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মীদের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় উদ্ধারকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর এই হামলাকে ‘জঘণ্য’ হিসেবে বর্ণনা করেছেন।

শনিবার ১৬ মার্চ এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, এএফপি’র সাংবাদিকরা ঘটনাস্থলে রাস্তার ওপর কম্বল দিয়ে মোড়ানো লাশগুলো দেখতে পেয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার বিমান থেকে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন, অ্যাম্বুলেন্স এবং একটি গ্যাস পাইপলাইনে আঘাত হানে। এতে উদ্ধারকর্মীসহ কমপক্ষে ২০ জন নিহত হন।  আহত হয়েছেন অন্তত ৭৩ জন।

হামলার প্রত্যক্ষদর্শী মারিয়া স্লিজোভস্কা বলেন, রাশিয়ার রকেট হামলায় তার মা’র বাসস্থানের ‘সবকিছু লণ্ডভণ্ড’ হয়ে যায়। হামলার সময়, সেখানে প্রচুর লোকজন ছিল। এখন সেখানে কেবল রক্ত আর অ্যাম্বুলেন্স। তারা রুশ বাহিনীর চরম নিষ্ঠুরতার শিকার জানান স্লিজোভস্কা।

বিষয়:রাশিয়া-ইউক্রেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…