রাশিয়ার একমাত্র পারমাণবিক শক্তি চালিত আইসব্রেকার ও কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মুরমানস্ক শাখা জানিয়েছে, দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি।
সোমবার (২৫ ডিসেম্বর) রাশিয়ার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাশিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত মুরমানস্ক অঞ্চলটি ফিনল্যান্ড এবং নরওয়ের পাশাপাশি বারেন্টস এবং হোয়াইট সাগরের সাথে সীমান্ত ভাগ করে।
এর আগে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৩০ বর্গ মিটার এলাকায় সেভম্পর্পুট জাহাজের একটি কেবিনে আগুন লেগেছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম অনুসারে, রাশিয়ার একমাত্র পারমাণবিক শক্তি চালিত বরফ ভাঙা পরিবহন এই জাহাজটি।








