চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে অস্ত্র দেবে রাশিয়া: পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে পশ্চিমা দেশগুলো দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে, যা দিয়ে হামলা চালানো যাবে রুশ ভূখণ্ডে। এরই প্রেক্ষিতে এমন সিদ্ধান্তের সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলার চালানোর জন্য ইচ্ছুক দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে পারে মস্কো।  

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে তাদের সরবরাহকৃত অস্ত্র দিয়ে হামলা চালাতে অনুমতি দিয়েছে। বিষয়টি খুব গুরুতর সমস্যা ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।

ভ্লাদিমির পুতিন বলেছেন, আমাদের ভূখণ্ডে আক্রমণ এবং আমাদের জন্য সমস্যা তৈরি করতে যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্র সরবরাহ করা যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেসব দেশের লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনায় একই শ্রেণীর অস্ত্র সরবরাহ করার অধিকার কেন আমাদের নেই? তিনি মন্তব্য করেন, প্রতিক্রিয়া অসমান হতে পারে না এবং আমরা বিষয়টি নিয়ে চিন্তা করবো।

রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে জার্মানির তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার বিষয়ে জার্মানির সমালোচনা করে তিনি বলেন, যখন তারা বলে যে আরও ক্ষেপণাস্ত্র থাকবে যা রাশিয়ার ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে, এটি নিশ্চিতভাবে রুশ-জার্মান সম্পর্ককে ধ্বংস করবে।

প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বিদেশি সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া কখনোই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, পশ্চিমাদের এমনটা ভাবা ভুল।

তিনি বলেন, পশ্চিমারা বিশ্বাস করে রাশিয়া কখনোই এগুলো ব্যবহার করবে না। আমাদের একটি পারমাণবিক সক্ষমতা রয়েছে এবং যদি কোনো কাজ আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখ ফেলে তাহলে নিজেদের স্বার্থে আমরা তা ব্যবহার করতে পারি। বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্রপশ্চিমা দেশভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন

জুন ২২, ২০২৬

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ২২, ২০২৬

স্টারমারের পদত্যাগে প্রধানমন্ত্রী হতে চান অ্যান্ডি বার্নহ্যাম

জুন ২২, ২০২৬

ম্যারাডোনা হ্যাটট্রিক করেছিলেন, মেসি কী করবেন

জুন ২২, ২০২৬

এইচএসসির প্রশ্ন ও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর যে বার্তা

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT