আন্তর্জাতিক

ইউক্রেনকে ৩শ’ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সামরিক বাহিনী একটি সামরিক যান ও সেনা সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক যান ও সেনা সদস্য একটি গাড়ির সামনে অবস্থান করছে, নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারেরও বেশি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

ওয়াশিংটনের এ প্যাকেজে ৫০টি ব্র্যাডলি এবং আরও কয়েক ডজন সাঁজোয়া যান রয়েছে।

এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ২৮৫ কোটি এবং বিদেশি সামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভূক্ত নেই। তবে এখনও ইউক্রেন বাহিনীর জন্য উল্লেখযোগ্য সংখ্যক ফায়ার পাওয়ার সরবরাহ করা হবে।

উপ-সহকারি প্রতিরক্ষামন্ত্রী লরা কুপার সাংবাদিকদের বলেন, ‘আমরা এ পর্যন্ত ইউক্রেনকে সহায়তার যেসব প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ।’

প্যাকেজের বড় আইটেমগুলো হলো ব্যাডলিস যা ২৫ মিমি অটোকাননের জন্য ৫০০ টো (টিওডব্লিউ) অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং ২৫০,০০০ রাউন্ড গোলাবারুদসহ আসে।

কুপার বলেন, ‘ব্র্যাডলি যানবাহনগুলো ইউক্রেনের প্রায় সব আবহাওয়ায় এবং ভূখণ্ডে বিশেষ করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জটিল যুদ্ধ কৌশল পরিচালনা করার ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।’

এছাড়াও এ প্যাকেজের আওতায় রয়েছে ১০০ এম-১১৩ এবং ৫৫ এমআরএপি সাঁজোয়া যান, ১৮,১৫৫ মিমি স্ব-চালিত ছোট কামান বিশেষের পাশাপাশি আর্টিলারি গোলাবারুদ, মর্টার রাউন্ড, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ছোট অস্ত্র।

কুপার বলেন, স্ব-চালিত এসব কামান ইউক্রেনকে আগে দেওয়া কামানগুলোর তুলনায় দেশটিকে বৃহত্তর সুরক্ষা দেবে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্যাকেজকে ‘সময়োপযোগী এবং শক্তিশালী’ হিসেবে উল্লেখ করে এ সহায়তা প্যাকেজের  প্রশংসা করেন।

বিষয়:ইউক্রেন যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…